ফ্রিল্যান্সিং-এ AI-এর প্রভাব: আপনার ক্যারিয়ার কি সুরক্ষিত?
“ChatGPT তো কবিতা লেখে, কনটেন্টও বানায়; তাহলে আমরা লেখকরা কী করব?” “Midjourney ছবি আঁকে; ডিজাইনারদের দরকার কী?” এই প্রশ্নগুলো এখন অনেক ফ্রিল্যান্সারের মাথায় ঘুরছে। বাংলাদেশের অনেক তরুণ যারা ঘরে বসে ফাইভার বা আপওয়ার্কে কাজ করেন, তারা ভাবছেন; AI এসে কি সব কাজ কেড়ে নিচ্ছে? ভবিষ্যতে আমরা ফ্রিল্যান্সিং করব কীভাবে? আসলে, প্রযুক্তি যতই এগিয়ে যাক না কেন, মানুষের জায়গা পুরোপুরি দখল করা সম্ভব নয়। বরং ইতিহাস বলছে, যেই ব্যক্তি পরিবর্তনের সাথে নিজেকে মানিয়ে নিতে জানে, সেই হয় বিজয়ী। ফ্রিল্যান্সিংয়ে AI এক হুমকি নয়; বরং একটি অসাধারণ সুযোগ, যদি আপনি সেটিকে সঠিকভাবে ব্যবহার করতে পারেন। যেমন ইন্টারনেটের প্রথম দিকে অনেকেই ভয় পেয়েছিল, কিন্তু যাঁরা সেটাকে কাজে লাগিয়েছিল, তাঁরাই এখন ই-কমার্স ব্যবসায়ী, ইউটিউবার কিংবা ডিজিটাল মার্কেটার। একইভাবে AI হচ্ছে আমাদের নতুন যুগের সহযোগী; যেটি সঠিকভাবে ব্যবহার করলে আপনার ক্যারিয়ার আরও বহুদূর এগিয়ে যেতে পারে। AI কীভাবে বদলে দিচ্ছে ফ্রিল্যান্সিংয়ের খেলা আজ থেকে ৫ বছর আগেও যেসব কাজ ছিল “হট সার্ভিস”, এখন তার অনেকটাই অটোমেটেড হয়ে গেছে। যেমন: সাধারণ ডেটা এন্ট্রি আর্টিকে...